রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের জঙ্গিদের তথ্যেই বসিলায় অভিযান, জেএমবির শীর্ষ নেতা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। পরে সকাল ৮টার দিকে বাড়িটিতে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ টাকা, বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির ওই শীর্ষ নেতাকে আটক করা হয়। ময়মনসিংহে অভিযানকালে এই জঙ্গির কথাই বলেছিল এলিট ফোর্স র‌্যাব।

অভিযান শেষে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, `সম্প্রতি ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় চারজন জঙ্গি আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলায় জঙ্গি অভিযান শুরু করা হয়। ময়মনসিংহে আমরা যে শীর্ষ নেতার কথা বলেছিলাম, উনিই এখানে বসবাস করছিলেন। তাঁকে ধরতে জামালপুর, রাজশাহীতে অভিযান শুরু হয়। আজ গভীর রাত থেকে এখানে (বসিলায়) অভিযান শুরু হয়।’

র‌্যাবের মুখপাত্র বলেন, অভিযানে জেএমবির শীর্ষ নেতা ইমদাদুল হক উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়। তাঁর বাসা থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও জিহাদি বই পেয়েছি। এ ছাড়া রাসায়নিক দ্রব্য ও আনুমানিক ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনি বাসাটি ভাড়া নেওয়ার সময় ভোটার আইডি কার্ড দেননি। গত মাসে তাঁরা বাসাটি ভাড়া নেন। তখন বলেছিলেন পরিবার নিয়ে এখানে বসবাস করবেন। প্রিন্টিং প্রেসে চাকরির কথা বলে এখানে উঠেছিলেন। বাসাটি বাড়া নেওয়ার সময় ৫ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলেন।

মঈন বলেন, তিনি বাড়ির মালিককে বলেছিলেন, যখন পরিবার নিয়ে উঠবেন তখন পরিচয়পত্র জমা দেবেন। গতকাল তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে কোথায় গিয়েছিলেন বলেননি।

অপর প্রশ্নের জবাবে মঈন বলেন, তিনি জেএমবির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সংগঠনে তাঁর অবস্থান রয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু