,

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জামাইয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে জখম হয়েছেন বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি। গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর গ্রামে জামাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদের জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত জামাই গা ঢাকা দিয়েছে।

আহত আবদুল মান্নান বলেন, বছর দুয়েক আগে আমার মেয়ে মিম খাতুনকে জাফরপুরের জাহিদুল ইসলামের ছেলে ব্যবসায়ী আরিফ হোসেনের সঙ্গে বিয়ে দিই। প্রায়ই জামাই আরিফ হোসেন আমার মেয়েকে মারধর করে। কয়েক দিন আগেও সে মিমকে মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য আমরা বুধবার সন্ধ্যায় জামাই আরিফের বাড়িতে যাই। কথাবার্তার একপর্যায়ে রাত ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে জামাই আমাদের ওপর হামলে পড়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সাজিদ হাসান বলেন, তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের জখম চিহ্ন রয়েছে। এর মধ্যে রিক্তা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হতে পারে। দুজনের শরীরে ১৫-২০টা সেলাই দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম হয়েছে বলে জেনেছি। এখনও মামলা হয়নি। মামলা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়