মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল দুই ভায়রাসহ শ্যালক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রংপুরের একজনসহ চট্টগ্রাম ও নড়াইলের দুজন বাসিন্দা রয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খিয়ারপাড়ার নাটারাম-পদাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের হালিশহর উপজেলার আবদুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬), নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪) এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০)।
নিহত ইউসুফ ও নাহিদ সম্পর্কে ভায়রা। তিনদিন আগে বদরগঞ্জের নাটারাম খিয়ারপাড়া গ্রামে দু’জন একসঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রনি মিয়া নামে নিহত আরেক যুবক ওই দুজনের শ্যালক।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইউসুফ আলী ও নাহিদ শিকদার মোটরসাইকেলে শ্যালক রনি মিয়াকে সঙ্গে নিয়ে বের হন। তাদের গন্তব্য ছিল পার্শ্ববর্তী মিঠাপুকুরের পদাগঞ্জ বাজার। কিন্তু বেপরোয়া গতির কারণে খিয়ারপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ইউসুফ আলী মারা যান। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে ওই দুজন মারা যান।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা