,

১২ সেপ্টেম্বর খুলছে মসজিদভিত্তিক শিশু-গণশিক্ষা

news-image

অনলাইন ডেস্ক : চার শর্ত মেনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজের সঙ্গেই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে। এরই মধ্যে সব বয়স্ক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্র সপ্তাহে প্রতি সোম ও বুধবার খোলা রেখে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন থেকে চিঠি পাঠানো হয়েছে।

গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের চিঠিতে বলা হয়েছে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুকরণের লক্ষ্যে সরকার আগামী ১২ সেপ্টেম্বর সশরীরে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সপ্তাহে ছয়দিন করে পঞ্চম, অষ্টম ও এসএসসি ক্লাস এবং সপ্তাহে একদিন করে অন্যান্য শ্রেণির ক্লাস নেওয়ার বিষয়ে এবং প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, মহামারি করোনা পরিস্থিতি ক্রমে শিথিল হয়ে আসায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
যে সব শর্ত মানতে হবে :
১. শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে অন্যান্য বিষয়ের সঙ্গে আবশ্যিকভাবে প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে।
২. আবশ্যিকভাবে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে।
৩. ক্লাস চলাকালে অভিভাবকদের শিক্ষা কেন্দ্রে উপস্থিতি নিরুৎসাহিত করতে হবে।
৪. শিক্ষকদের কোডিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য