,

পবিত্র আখেরি চাহার শোম্বা ৬ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে বুধবার হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ সফর মোতাবেক আগামী ৬ অক্টোবর বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।

বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত ঘোসণা করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান।

আখেরি চাহার শোম্বা হলো ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও স্মরণীয় দিন। ১১ হিজরির শুরুতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রাসুল মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। অবশেষে মাসের শেষ বুধবার বা ২৮ সফর মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন। এই দিন সুস্থবোধ করায় রাসুলুল্লাহ (সা.) গোসল করেন এবং শেষবারের মত নামাজে ইমামতি করেন। মদিনাবাসী এই খবরে আনন্দ-খুশিতে আত্মহারা হয়ে পড়েন এবং দলে দলে নবীজীকে একনজর দেখতে মসজিদে নববীতে জড়ো হন। সবাই যার যার সাধ্যমতো দান-সাদকা করেন এবং শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করেন। অনেকে খুশি হয়ে তাদের দাস মুক্ত করে দেন, কেউ অর্থ বা উট দান করেন। মুসলিম উম্মহ আজো দান খয়রাত ও নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি পালন করে থাকেন।
আখেরি চাহার শোম্বা আরবি ও ফার্সির যুগল শব্দ। এর আরবি অংশ আখেরি, যার অর্থ “শেষ” এবং ফার্সি অংশ চাহার শোম্বা, যার অর্থ “বুধবার”। বাংলাদেশে আগামী ৬ অক্টোবর বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য