,

তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশ সমর্থন করবে।

মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এতে ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজুদ্দিন হাক্কানিকে।

এর আগে ৩০ আগস্ট রাতে কাবুল ছেড়ে যায় শেষ মার্কিন সেনা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য