বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো স্বামী

news-image

সাভার প্রতিনিধি : সাভারে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক স্বামী। আজ বুধবার দুপুরে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে, আজ ভোর রাতে নিজ ভাড়া ঘরে ৪৫ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে জানালা ভেঙে পালিয়ে যায় স্বামী। পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে পুলিশ। যদিও নিহত স্ত্রী ও পলাতক ঘাতক স্বামীর নাম জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) ওবায়দুল বলেন, ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল