,

রুয়েটের বাসচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালাম (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায়ে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত চার আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাজশাহী নগরীর মতিহার থানার বাজেকাজলা মহল্লার সিরাজুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, একই এলাকার ভাড়াটিয়া দিলদার আলীর ছেলে নূর নবী হোসেন ওরফে হৃদয়, কাজলা বিলপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন ওরফে সাইমুন ওরফে এসএম সায়েম এবং কাজলার মৃত ইসহাক আলীর ছেলে সোহেল রানা ওরফে সোহেল।

এ ছাড়া এই হত্যা মামলার অপর দুই আসামি প্রাপ্তবয়স্ত না হওয়ার তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে। ওই দুই আসামি হলেন- ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পশাল।

মামলার বাদী নিহত আব্দুস সালামের ছেলে পশাল জানান, ‘আমাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তির। কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমরা এই রায়ে পুরোপুরি সন্তষ্ট নই।’

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এন্তাজুল হক বাবু। তিনি বলেন, এই মামলায় ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ এপ্রিল রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন আব্দুস সালামের ছেলে পলাশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামার চারদিন পরে শিমুল ওরফে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আস্তে আস্তে খুলতে থাকে মামলার জট। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় পর বুধবার এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হলো।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়