,

রাজকুমারীর বেশে ধরা দিলেন মিথিলা

news-image

অনলাইন ডেস্ক : পুরোদমে মায়া ছবির প্রচারণা চালাচ্ছেন মিথিলা। এর মধ্যে তার করা ফটোশুটের ছবি ও ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। এতে রাজকুমারীর বেশে দেখা গেছে মিথিলাকে। গতকাল সোমবার নতুন ফটোশুটের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে মিথিলা লিখেছেন, ‘এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল… সে নিজেকে রাজকুমারী ভাবত’।

কিছুদিনের মধ্যেই টলিউডের ছবিতে অভিষেক হবে মিথিলার। পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘মায়া’তে অভিনয় করছেন তিনি। শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায়, মাহিরা থেকে মায়া হয়ে ওঠার নানান জার্নিতে এই পিরিয়ড ছবিতে ধরা দেবেন মিথিলা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। মায়া-তে তিনটে আলাদা বয়সে, ভিন্ন ভিন্ন লুকে ধরা দেবেন তিনি।

সম্প্রতি হয়ে গেছে ‘মায়া’র লোগো লঞ্চ অনুষ্ঠান, হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। রাজর্ষি দে-র মায়া’তে মিথিলার পাশাপাশি দেখা মিলবে কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য