,

বৃষ্টির আশায় মেয়েদের নগ্ন করে ঘোরানো হলো গ্রামে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চাই বৃষ্টি। এ জন্য অন্তত ছ’জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরালেন গ্রামবাসীরা। তাদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবেন। এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে। খবর আনন্দবাজার অনলাইনের।

এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। ইতোমধ্যেই দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।

দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসাবে কয়েক কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে রোববার। তিনি বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী, কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বড়রা ভজন গাইতে গাইতে তাদের সঙ্গে ঘোরেন। তারা মনে করেন, এতেই সন্তুষ্ট হবেন বৃষ্টির দেবতা।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক নাবালিকা নগ্ন হয়ে হাঁটছে। তার পাশে ভজন গাইছেন এক দল নারী। দামোর জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য শিশু কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, ওই মেয়েদের বাড়ির লোকও এ ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের