,

বুয়েটে ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ অক্টোবর। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা সশরীরে বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, কয়েক দিন আগে উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়। তবে বুয়েটের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত যেহেতু অ্যাকাডেমিক কাউন্সিল নেয় তাই মঙ্গলবার সভা করে এটি চূড়ান্ত করা হয়েছে।

এর আগে গত ২২ জুন করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয় ভর্তি পরীক্ষা। তখন জানানো হয়, সংক্রমণ কমলে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

শিক্ষার্থী বেছে নিতে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথমে হবে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর হবে লিখিত পরীক্ষা।

১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেয়া প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে না কোনো পাস নম্বর। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছয় হাজার শিক্ষার্থীকে মূল পরীক্ষার জন্য বেছে নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য