,

কারাগারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৪০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে কারারক্ষী ও কয়েদিসহ অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দেশটির বান্টেন প্রদেশের টাঙ্গেরাং নামের ওই কারাগারে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা এপ্রিয়েন্তি বলেন, কারাগারের সি ব্লকে রাত ১টা থেকে ২টার দিকে আগুন লাগে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, কারণ এখনো তদন্তাধীন। তবে এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ওই ব্লকটিতে মাদক সংক্রান্ত অপরাধে যারা কারাগারে আসেন তাদের রাখা হয় এবং সেখানে ১২২ জনের ধারণক্ষমতা রয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় ওই ব্লকে কতজন ছিলেন তা তিনি উল্লেখ করেননি, কিন্তু ওই কারাগারটিতে ধারণক্ষমতার বেশি বন্দি ছিল সেটা রয়টার্স নিশ্চিত করেছে।

সেপ্টেম্বরের এক সরকারি হিসাবে দেখা যায়, রাজধানী জাকার্তার কাছাকাছি গুরুত্বপূর্ণ ওই কারাগারটিতে মাত্র ৬০০ জনের ধারণক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে দুই হাজারেরও বেশি বন্দি রয়েছে।

দেশটির কমপাস টিভির এক ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা একটি ভবনের ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত ও আটজন গুরুতর আহত হওয়ার খবর দিয়েছে সম্প্রচার মাধ্যমটি।

পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস মেট্রো টিভিকে বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আরও অন্তত ৭৩ জন সামান্য আহত হয়েছেন বলে তিনি পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য