,

ভারতে একদিনে সংক্রমণ বেড়েছে সাড়ে ছয় হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বেড়েছে প্রায় সাড়ে ছয় হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। পর পর তিন দিন ৪০ হাজারের নিচেই থাকল আক্রান্তের সংখ্যা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৭১৮। খবর আনন্দবাজার অনলাইনের।

করোনায় দৈনিক মৃত্যু গত দু’দিন ৩০০-র নীচে ছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ গেল ৪ লাখ ৪১ হাজার ৪১১ জনের। এর মধ্যে ভারতের কেরালা রাজ্যে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। মহারাষ্ট্রে ৮৬ জনের। বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে রয়েছে।

তবে আক্রান্ত মঙ্গলবারের তুলনায় বাড়লেও গত ২৪ ঘণ্টায় ভারতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯১ হাজার ২৫৬ জন। ভারতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ২৫ হাজার ৭৭২ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য