,

রংপুরে কালভার্টের মাঝখানে গর্ত, সংস্কার চায় গ্রামবাসী

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় একটি কালভার্ট সংস্কারের দাবী জানিয়েছেন উপজেলার কোলকোন্দ বাবুপাড়া গ্রামবাসী। কালভার্টটির সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী জানালেও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে ইতিমধ্যে তারা মানববন্ধন করেন।

গ্রামবাসীরা অভিযোগ করেন, কোলকোন্দ ইউনিয়নের বাবুপাড়া যাওয়ার একমাত্র রাস্তায় প্রভাতের বাড়ির সামনে পানি নিষ্কাশনের জন্য দেয়া কালভার্টটি স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলামের তত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ননওয়েজ প্রকল্পের অর্থায়নে নির্মিত হয়। কালভার্টটির কাজ নিম্নমানের হওয়ায় তা বছর খানেক আগে মাঝখানে ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে তারা ইউপি সদস্যকে অবগত করলেও তিনি কোন সংস্কারের উদ্যোগ নেননি।
ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনাসহ প্রানহানি ঘটতে পারে। তারা দ্রুতই কালভার্টটি সংস্কারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে কোলকোন্দ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, তিনি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছেন।

ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু জানান, বিগত চেয়ারম্যানের আমলে কাজটি বাস্তবায়ন হয়েছে। দ্রুত কালভার্টটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য