,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে বাস চাপায় রিক্সা চালকের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় উজ্জল (২৭) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পীর বাড়ির নামক স্হানে এ ঘটনায় বাসটির চালককে আটক করেছে পুলিশ। দূর্ঘটনায় নিহত চালক মজলিশপুর গ্রামের হাসান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রিক্সা নিয়ে মহাসড়কের দক্ষিণ দিকে যাচ্ছিলেন উজ্জল। কুমিল্লা ট্রান্সপোটের একটি বাস পেছন থেকে উজ্জলের রিক্সাকে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান সে। পরে এলাকারবাসীরা ঘাতক বাসের চালকে আটক করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) মো: শাহজালাল আলম বলেন, দূর্ঘটনায় নিহত চালকের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে। থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য