,

রুক্মিণী’র একি হাল!

news-image

বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে শিল্পীরা অনেক সময় ওজন বাড়ান কিংবা কমান! এটাই স্বাভাবিক। সম্প্রতি ‘কিশমিশ’ সিনেমার শুটে রুক্মিণী মৈত্রর ছবি থেকে বোঝা যাচ্ছে, তিনি অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন। অবশ্য ওজন বেশি ছিল, এমন কথা তার সম্পর্কে কেউ বলতে পারবে না।

তবুও হঠাৎ এতটা ছিপছিপে হওয়ার কারণ কী? উত্তরে রুক্মিণী বললেন, ‘আমাকে এখানে কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে দেখা যাবে। তার জন্য নিজেকে আরও স্লিম দেখানোর একটা ব্যাপার রয়েছে। তবে আসল ব্যাপার হল, আমি ওয়ার্কআউট করতে শুরু করেছি, যেটা আগে কোনও দিন করিনি। আর আমি ওজন কমিয়েছি খুব সামান্য, তবে ফিগার অনেক টোনড হয়েছে।’

শোনা যাচ্ছে, প্রথম হিন্দি ছবি ‘সনক’-এর নায়ক বিদ্যুৎ জামওয়ালের ফিটনেস ট্রেনারের কাছ থেকে টিপস নেন রুক্মিণী, সে কারণেই চেহারার এই পরিবর্তন! হাসতে হাসতে নায়িকার জবাব, ‘এটা ঈশ্বরের আশীর্বাদ যে, খুব সহজে আমি ওজন কমাতে পারি। সব রকম খাবার খেলেও ওজন বাড়ে না, কারণ আমার মেটাবলিজ়ম রেট খুব বেশি। আসলে ওয়ার্কআউট করা শুরু করেছি, নিজেকে আরও ফিট রাখার জন্য। শারীরিক ভাবে খুব ফিট থাকলে, মানসিক ভাবেও অনেক বেশি শক্ত থাকা যায়। ফলে কাজে ফোকাস থাকে বেশি। সেই কারণেই শারীরচর্চা করা। আর বিদ্যুৎ জামওয়াল প্রসঙ্গে বলব, টিপস নিতে হলে আমি ওর ট্রেনারের কাছ থেকে কেন নেব, বিদ্যুতের কাছ থেকেই নেব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য