বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ হেফাজতে থাকার অনুমতি পেলেন সেই তরুণী

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের নির্দেশে পারিবারিক দ্বন্দ্বের জেরে আদালতের আদেশে শেলটার হোমে যাওয়া যশোরের প্রাপ্তবয়স্ক এক তরুণী নিজ হেফাজতে থাকার অনুমতি পেলেন। তাকে সেফ হোমে রাখতে যশোরের মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন।

এর বিরুদ্ধে নিজ জিম্মায় থাকতে চেয়ে হাইকোর্টে আপিল করেন সেই তরুণী। তার আপিল মঞ্জুর করে তাকে নিজ জিম্মায় থাকার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার তরুণীর আপিল মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আদালতে তরুণীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ। তিনি জানান, ওই তরুণীর বাবা থাকেন বিদেশে। তার মা মেয়েকে বিয়ে দিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। কিন্তু বিয়ে করতে রাজি হয়নি মেয়েটি। এক পর্যায়ে মেয়েটি ঢাকায় পালিয়ে এসে জানুয়ারিতে একটি বুটিক হাউজে চাকরি নেন। একইসঙ্গে বিয়ে না করলে তারা মা তাকে হত্যা করবেন—এমন অভিযোগ এনে বনানী থানায় জিডি করেন সেই তরুণী।

পরে ২৩ মে ওই তরুণীর মা যশোর আদালতে মানবপাচার প্রতিরোধ আইনে একটি মামলার আবেদন করেন। যেখানে বুটিক হাউজের মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

আদালতের আদেশে তরুণীটিকে যশোর আদালতে হাজির করা হয়। গত ২৪ জুন মায়ের জিম্মায় নেয়ার আবেদন এবং নিজ জিম্মায় থাকতে তরুণীর করা আবেদন খারিজ করে দেন যশোরের আদালত। পাশাপাশি তাকে সেফ হোমে পাঠানোর আদেশ দেন। সেই থেকে বেকুটিয়া শেল্টার হোমে রয়েছেন তিনি।

ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন সেই তরুণী। শুনানির সময় ২ সেপ্টেম্বর হাইকোর্ট তার বক্তব্য শোনেন। এরপর মঙ্গলবার তার আবেদন মঞ্জুর করেন। এ আদেশের পর তরুণী এখন নিজ জিম্মায় থাকতে পারবেন বলে জানান আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা