,

কাশিমপুর কারাগারে মৃতদণ্ডপ্রাপ্ত হুজি নেতার মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : কাশিমপুর কারাগারে বন্দি কোটালিপাড়া বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক (৬০) মারা গেছেন।

মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল। আব্দুর রউফ মাদারীপুরের রাজৈর থানার মজুমদারকান্দী গ্রামের হাকিম ফরাজীর ছেলে।

সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, আব্দুর রউফ দীর্ঘদিন ধরেই বয়সজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় প্রথমে কারা হাসপাতাল ও পরে তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার থেকে তাকে ২০১৬ সালের ২ নভেম্বর এ কারাগারে স্থানান্তর করা হয়। কোটালীপাড়া থানায় দায়ের করা বোমা হামলার মামলায় দ্রুতবিচার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়া হয় আব্দুর রউফকে। এছাড়াও মতিঝিল থানার দুইটি, রমনা থানার একটি এবং ফরিদপুর কোতোয়ালী থানার বিস্ফোরক মামলার প্রতিটিতে আলাদাভাবে ৩০ বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য