,

যানজট-গরমে অতিষ্ঠ রাজধানীবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : এখনো খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে গণপরিবহনে যাত্রীর চাপ অনেকটাই বাকি। তারপরও রাজধানীতে তীব্র যানজট। তার মধ্যে আবার প্রচণ্ড গরম। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

দুপুরের আগে-পরে যানবাহন স্বাভাবিক গতিতে চললেও, সকাল-বিকেল অফিস শুরু ও ছুটির সময় বাড়ে ভোগান্তি। যানজটে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ব্যস্ততম রাজধানীর বাড্ডা, মহাখালী, তেজগাঁওসহ বিভিন্ন সড়কে দেখা গেছে এমন চিত্র।

তেজগাঁও থেকে বলাকা পরিবহনে যাচ্ছিলেন এক যাত্রী। তিনি বলেন, এখান থেকে উত্তরায় দেড় ঘণ্টার কমে কোনো দিন যেতে পারি না। গাড়ি চলে দুই মিনিট। দাঁড়িয়ে থাকে ১৫ মিনিট।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মধ্যবয়সী আফতাব। মহাখালীতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। জাগো নিউজকে বলেন, প্রতিদিন অফিসে যাওয়া-আসার সময় যেন যুদ্ধ করতে হয়। ঠেলাঠেলি করে উঠতে হয় বাসে। আবার এই গরমে দীর্ঘ সময় জ্যামে বসে থাকা। যানজট দেখে তার দাবি, ‘অর্থনৈতিক ক্ষতি হলেও লকডাউনই ভালো ছিল।’

এদিকে বাড্ডা এলাকায় হাসেম নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। তাকে বাস থেকে ঠেলাঠেলি করে নামতে দেখা যায়।

তিনি জাগো নিউজকে বলেন, ফেসবুক-ইউটিউবে দেখেছি উন্নত দেশগুলো জনগণের শান্তির জন্য কতো কিছু করে। কিন্তু আমাদের দেশে উল্টো। বাসগুলো ভালো নয়। এসি তো দূরের কথা, ফ্যানও নেই। থাকলেও নষ্ট। এসি থাকলে ভাড়া তিন ডাবল। রাস্তায় একটা ভালো যাত্রী ছাউনিও নেই।

এদিকে আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে সকালের আর্দ্রতা ছিল ৭১ দশমিক শূন্য শতাংশ ও বিকেলের আর্দ্রতা ছিল ৫৯ দশমিক শূন্য শতাংশ।

আগামী এক সপ্তাহে এ অবস্থার অপরিবর্তিত থেকে কিছুটা ওঠানামা করতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের