,

শুটিং বাতিল করে মুম্বাই ফিরলেন অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্ষয় কুমার লন্ডনে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে সকালেই শুটিং বাতিল করে মুম্বাইতে ফিরেছেন এই অভিনেতা।

বলিউড গণমাধ্যম বলছে, মুম্বাইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি অক্ষয়ের মা অরুণা। দিন কয়েক ধরেই অসুস্থ তিনি। তবে সোমবার আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। অক্ষয় কুমার লন্ডনে ব্যস্ত ছিলেন রঞ্জিত তিওয়ারির ‘মিশন সিন্ড্রেলা’ ছবির শুটিংয়ে। কিন্তু মায়ের অসুস্থতার খবর শুনে চলে এলেন মুম্বাইতে।

এই মুহূর্তে অক্ষয় কুমারের হাতে রয়েছে একগুচ্ছ ছবি, সেগুলি নিয়ে তিনি খুবই ব্যস্ত রয়েছেন। তাঁর হাতে রয়েছে ৭টি ছবি ও ১টি ওয়েব সিরিজ। আটটি ছবির মধ্যে রয়েছে ‘সূর্যবংশী’, ‘আতরঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘বচ্চন পাণ্ডে’, ‘রক্ষাবন্ধন’, ‘রাম সেতু’ ও ‘ও মাই গড ২’। আর ওয়েব সিরিজটি হল ‘দ্য এন্ড’।

গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’। এই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও রণবীর সিংও। কিন্তু করোনার জন্য গত বছর মুক্তি পায়নি এই ছবি। তাই এই ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন তাঁর ভক্তরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য