,

৬ ফিলিস্তিনির পালানোর পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত: ইসরায়েলি মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দীর পালিয়ে যাওয়ায় ঘটনায় হতভম্ব ইহুদিবাদী নেতারা। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ বলেছেন, ফিলিস্তিনি বন্দীরা অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে কারাগার থেকে পালিয়েছে। এটা অনেক বড় ব্যাপার।

এছাড়া ইসরায়েলের পুলিশের কর্মকর্তা এভি বিতুন বলেছেন, বন্দী পলায়নের পর গোটা ফিলিস্তিনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে। ফিলিস্তিনি বন্দীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। খবর-পার্সটুডের।

হিব্রু ভাষার ওয়েব সাইট ‘ওয়ালা নিউজ’ জানিয়েছে, ইসরায়েলি কারাগারে নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক ফাঁক-ফোকড় রয়েছে। ছয় বন্দী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। তারা পরিকল্পনা করে সফল হয়েছে। কিন্তু পালানোর কয়েক ঘণ্টা পরও ইসরায়েলি কারাগারের কর্মকর্তারা বুঝতেই পারেননি কী ঘটেছে!
রবিবার দিবাগত রাতে ইসরায়েলের একটি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্যদিয়ে পালিয়ে গেছেন।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য