রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ও ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ সরকার

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা ও ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ, সেই সাথে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার তাদের ব্যর্থতা আড়াল করার জন্য জিয়ার কবর নিয়ে কুরুচিকর, অরাজনৈতিক ইসু তৈরি করেছে।

জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোন মানেই হয় না। করোনার কারণে দেশে বেকারত্ব বেড়েছে, অনেক মানুষ কাজের অভাবে দিশেহারা। তার সাথে ডেঙ্গুর জন্য কতজন মানুষ মারা গেল। এসব থেকে উত্তরণের চিন্তা না করে সরকার জিয়ার কবর নিয়ে মেতে উঠেছে। এই সরকারের ওপর এজন্য মানুষের আস্থা নেই।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের কোন সিদ্ধান্ত হয় নাই উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনারকে দেখলে মনে হয় তিনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। স্থানীয় সরকারের নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি নেই। কারণ বর্তমান সরকার সুষ্ঠ নির্বাচন করতে ব্যর্থ। আর বর্তমান সরকার তো নির্বাচন বিহীন সরকার তাই তারা চায় না এই দেশে সুষ্ঠ নির্বাচন হোক।

বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমান বর্তমান দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। পুরো দল তারেক রহমানের নির্দেশনায় কাজ করছে। বাংলাদেশ জাতিয়তাবাদি দল একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। ডা. জাফরুল্লাহ সাহেব যে কথা বলেছেন তা ভিত্তিহিন। আসলে উনার বয়স হয়েছে তাই ভুলভাল বলেন মাঝে মাঝে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু