,

কারামুক্ত গাদ্দাফিপুত্র সাদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির পুত্র সাদি গাদ্দাফি কারামুক্ত হয়েছেন। সোমবার আল জাজিরা জানায়, লিবিয়ার কর্তৃপক্ষ সাদি গাদ্দাফিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে।

বার্তসংস্থা রয়টার্সকে রোববার লিবিয়া সরকারের এক কর্মকর্তা জানান, ৪৭ বছরের সাদিকে মুক্তি দেয়ার পরপরই বিমানে তুরস্কের ইস্তানবুলে পাঠানো হয়েছে।

২০১১ সালে লিবিয়াজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কর্নেল গাদ্দাফি সরকারের পতন ঘটাতে বিমান হামলা শুরু করে। বিমান হামলার মুখে সীমান্তবর্তী একটি শহরে নিহত হন কর্নেল গাদ্দাফি।

এ সময় প্রতিবেশি নাইজারে পালিয়ে যান সাদি। পরে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনে লিবিয়ার সরকার। সেই থেকে তিনি রাজধানী ত্রিপোলিতে বন্দী ছিলেন।

সাদি ছিলেন একজন পেশাদার ফুটবলার। তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের পর নিপীড়ন চালানো এবং ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল রায়ানিকে হত্যার অভিযোগ আনা হয়। ২০১৮ সালে তিনি রায়ানি হত্যার দায় থেকে অব্যহতি পান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য