,

ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ দিয়ে হচ্ছে সংযোগ রাস্তা নির্মাণ  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি খনন কাজ চলছে। এরই প্রেক্ষিতে দুই পাড়ে ফেরিঘাট নির্মাণের জন্য বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কিছুদিনের মধ্যেই ফেরি চলাচল ব্যাহত হবে বলে  আশঙ্কা করছেন স্থানীয়রা। এই নিয়ে জনমনে চরম হতাশার হয়েছে। জেলা সদরের সাথে যোগাযোগের জন্য ফেরিঘাটের এই রাস্তাটি নির্মাণের বিষয়ে পথচারী ছিদ্দিকুর রহমান বলেন, এভাবে রাস্তা নির্মাণ করলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাবে। আমরা চাই কাজগুলো যেনো আরও ভালো ভাবে হয়।
আরেক পথচারী মহসিন মিয়া বলেন, দু-পাড়ের রাস্তা আরো উঁচু করতে হবে। অন্যথায় রাস্তায় টেকসই করবে না। ডালাই এর মাধ্যমে রাস্তাটি করলে এলাকাবাসী উপকৃত হবে।
উপজেলা নির্বাহী  কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে বিআইডব্লিউটি এর সহকারী প্রকৌশলী রবিউল আলম জানান,নদীপাড়ে আরসিসি ঢালাই করা যায় না, অথবা করাও সম্ভব না। সারাদেশে বিআইডব্লিটিএর যত ফেরিঘাট নির্মাণ করে নদীর পাড়ে তা বালি দিয়ে ডেস দিয়ে এভাবে কাজ করা হয়।  মূলত নরম মাটিতে বাঁশ গুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মত কাজ করে। এভাবেই নদীর পাড়ের ফেরিঘাট এর কাজগুলো সম্পন্ন করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য