,

রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জন মারা গেছেন। তারা সকলেই করোনা উপসর্গ নিয়েই মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনই মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন ও নওগাঁর তিনজন মারা গেছেন।

এদিকে, ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন। মোট ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৩৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪৯টি নমুনা পরীক্ষায় ২২ জনের রিপোর্ট পজিটিভি এসেছে। অন্যদিকে রামেক পিসিআর মেশিনে ৪৮১টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য