,

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রায় সাড়ে চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিন বিকল হওয়া তেলবাহী ট্রেনটি সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানা, বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর বিকল ট্রেনটির ইঞ্জিন মেরামত করা হয়। পরে বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেয়া হয়। এরপর থেকেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সোমবার ভোর ৪টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ‘এনজি ডিসিব্লক-ঢাকা’ নামে তেলবাহী ট্রেনটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকেই ঢাকা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য