,

আফগানিস্তানে শান্তি আলোচনায় বসতে চায় বিরোধীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরে পঞ্জশির উপত্যকায় টানা কয়েকদিন ধরে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ চলছে। এর মাঝেই খবর পাওয়া গেল বিরোধী গোষ্ঠীর নেতারা শান্তি আলোচনায় বসতে চায় তালেবানের সঙ্গে। খবর বিবিসির।

পঞ্জশিরে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন আহমেদ মাসুদ, যিনি ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফএ)-এর প্রধানের দায়িত্ব পালন করছেন। রোববার এনআরএফএ-এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুদ্ধ থামানোর আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, তিনি আলোচনায় বসতে চান।

তবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে তালেবানের পক্ষ থেকে পঞ্জশির নিয়ন্ত্রণের দাবি করলে পাল্টা দাবি করে বিরোধীরাও।

আশির দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম নেতা ছিলেন আহমেদ শাহ মাসুদ। তারই ছেলে আহমেদ মাসুদ, যিনি তালেবানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তালেবানবিরোধী আন্দোলনে সাবেক সরকারের কিছু সেনা সদস্যসহ স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়ে পঞ্জশিরে বিক্ষোভ করে সম্প্রতি। এরপর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সেখানে অবস্থান নেয় কয়েকশ তালেবান যোদ্ধা। শুরু হয় দু’পক্ষের লড়াই।

১৫ আগস্ট তালেবান কাবুল দখলে নিলেও নিয়ন্ত্রণের বাইরে ছিল পঞ্জশির। দেড় থেকে দুই লাখ মানুষের বসবাস এ পঞ্জশিরে। মার্কিন সেনা প্রত্যাহার কার্যক্রম শেষ হওয়ার পর পরই নতুন সরকার গঠনে তোগজোড় শুরু হয় তালেবানের। তবে পঞ্জশির নিয়ে আবারও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় দেশটিতে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য