,

রংপুর বিভাগে শনাক্ত ৫৩ হাজার ছাড়াল, মৃত্যু-১২০৫

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত নতুন ১১০ জন শনাক্ত হয়েছেন। এ সময় করোনায় আক্রান্ত আরও তিননের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ২২৫ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮০ শতাংশ।এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৬০ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৫ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭৩৫ জন।

রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম। তিনি জানান, ২৪ ঘণ্টায় বিভাগের পঞ্চগড়ে দুইজন ও দিনাজপুর জেলার একজমের মৃত্যু হয়েছে।এ সময় ১ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষা করে দিনাজপুরের ২৭, রংপুরের ২৪, ঠাকুরগাঁওয়ের ১৭, পঞ্চগড়ের ১৭, লালমনিরহাটের ১০, গাইবান্ধার ৭, কুড়িগ্রামের ৫ ও নীলফামারী জেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সবশেষ তিনজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২০ জন মারা গেছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪৩, নীলফামারীতে ৮৬, পঞ্চগড়ে ৭৯, কুড়িগ্রামে ৬৬ ও লালমনিরহাটে ৬৩ জন মারা গেছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য