,

২০২৪ সালের মধ্যে বাংলাদেশে তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়ি তৈরি হবে। এর ফলে দেশেই তুলনামূলক কমমূল্যে পাওয়া যাবে বিদেশি ব্র্যান্ডের গাড়ি। এজন্য হুন্দাই এবং ফেয়ার টেকনোলজি যৌথভাবে বাংলাদেশে হুন্দাই যাত্রীবাহী যানবাহন উৎপাদন কারখানা গড়ে তুলছে বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এ কারখানা স্থাপন করা হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও হুন্দাই ব্যান্ডের ‌‘থ্রিএস সার্ভিস সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কিউন, বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারমান ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দিচ্ছেন। ফলে এখন থেকে দেশেই বিক্রয়, বিক্রয় পরবর্তী সেবা এবং খুচরা যন্ত্রাংশ ক্রয়ের সুবিধা পাবেন গাড়ি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের গ্রাহকরা।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে চলছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের নিজস্ব কারখানা তৈরির কাজ। যেখানে ২০২২ সালের মধ্যে বাংলাদেশেই উৎপাদিত হবে হুন্দাই ব্র্যান্ডের গাড়ি। এছাড়া পরবর্তী দুই বছরে ওই কারখানায় বেশিরভাগ যন্ত্রাংশ উৎপাদন হবে। ফলে ক্রমান্বয়ে আগের চেয়ে কম মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে যাবে হুন্দাইয়ের গাড়ি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের