,

স্বামীসহ ৫ জনকে একাই মারলেন নববধূ

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় এক নববধূ স্বামীসহ ৫ জনকে একাই মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রোববার দুপুরে নববধূ মৌরী মল্লিকের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন আহত ভাসুর দুলাল বিশ্বাস। অপর আহতরা হচ্ছেন স্বামী দিপক বিশ্বাস, শাশুড়ি চারু বালা, ননদ বিউটি বিশ্বাস এবং ভাসুর দুলালের মেয়ে দোলা বিশ্বাস।

দুলাল বিশ্বাল বলেন, ছোট ভাই দিপক বিশ্বাস ৩ মাস আগে প্রেম করে জেলার বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামের মৌরী মল্লিককে বিয়ে করেন। বিয়ের মাসখানের পর থেকে তিনি বাথরুমে গিয়ে দির্ঘক্ষণ পরপুরুষের সাথে কথা বলেন।

বিষয়টি টের পাওয়ার পর মৌরীকে বাধা দেয়া হলে কাউকে কিছু না বলে এক সপ্তাহ আগে বাসা থেকে চলে যায়। রোববার সকাল ৯টার দিকে আবার ফিরে আসলে পরিবারের সবাই তাকে গ্রহণ করেন। বাসায় ঢুকেই মৌরি পরিবারের অন্যান্য সদস্যদের ৪টি মোবাইল তার ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে বাইরে চলে যেতে থাকেন। এতে মৌরীর স্বামী দিপক বাধা দেয়।

এ সময় দিপককে জাপটে ধরে মারধর করেন মৌরি। তাকে রক্ষা করতে গেলে অপর ৪ জনকেও মারধর করা হয়। এতেও ক্ষান্ত হয়নি, মারধর শেষে ফ্রিজ ও ড্রেসিং টেবিল এবং আসবাবপত্র ভাঙচুর করে বাসা থেকে বের হয়ে যান।

কোতোয়ালী মডেল থানার ওসি ফয়সাল আহমেদ জানান, নববধূর হাতে স্বামীসহ ৫ জনকে মারধর এবং মালামাল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য