রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ইনস্টাগ্রামের ওপর ক্ষেপে গেলেন কঙ্গনা

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও সোশ্যাল মিডিয়ার ওপর রেগে গেলেন। এর আগে টুইটার অ্যাকাউন্ট বারবার ব্লক হওয়ায় রেগে গিয়ে সেটি বন্ধ করে দিয়েছেন এ অভিনত্রী।

টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সময় কঙ্গনা অভিযোগ করেছিলেন, ‘শ্বেতাঙ্গ বলেই একজন ভারতীয়র সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। ’ এবার প্রায় একই ভাষায় ইনস্টাগ্রামের ওপর রাগ প্রকাশ করছেন এ অভিনেত্রী।

আসছে সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ নামের সিনেমা। ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। নায়িকা প্রধান এই সিনেমার ট্রেলার গত এক সপ্তাহেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করতে পারেননি কঙ্গনা।
ইনস্টাগ্রামের ভারতীয় শাখার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, ‘তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক তিনি নন, ইনস্টাগ্রাম সংস্থা। কারণ তার প্রোফাইলটি ভেরিফায়েড। তাই অন্য কোনো সংস্থার বাণিজ্যিক বিষয় এতে শেয়ার করতে পারবেন না। ’

এরপরেই ক্ষেপে গিয়ে কঙ্গনা লিখেছেন, ‘আপনাদের ভারতীয় প্রতিনিধিরা জানিয়েছেন কোনো সংস্থার বাণিজ্যিক বিষয় শেয়ারের জন্য তাদের প্রধান অফিসের সম্মতি লাগবে। এক সপ্তাহ হতে চললো, মনে হচ্ছে আমি যেন কয়েকজন মানুষের ক্রীতদাস। ভালো চান তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মার্কা ব্যবহার বন্ধ করুন। ’

অনেক ভক্তদের প্রশ্ন- এর আগে টুইটার ছেড়েছেন কঙ্গনা, এবারও কি অভিমান করে ইনস্টাগ্রাম ছেড়েও চলে যাবেন তিনি? এর উত্তর সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, ‘থালাইভি’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। সিনেমাটি পরিচালনা করেছেন এএল বিজয়। একই সঙ্গে হিন্দি, কন্নর, তেলেগু, মালায়ালাম ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি।

সম্প্রতি কঙ্গনা তার ইনস্টাগ্রামে লিখেছেন যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার মতো ভাবি। সব চকচকে জিনিস সোনা নয়। আমার প্রযোজনা সংস্থায় তৈরি হচ্ছে ‘টিকু ওয়েডস সেরু’ ছবিতে বলিউডের সব নোংরা দিকের পর্দা ফাঁস করব। এই ইন্ডাস্ট্রিতে দৃঢ়তার প্রয়োজন রয়েছে। সঠিক মূল্যবোধের প্রয়োজন আছে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু