,

আফগানিস্তানে সরকার গঠনে সহায়তা করা হবে : পাকিস্তানের সেনাপ্রধান

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব ও পাকিস্তান সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ফাইল ছবি

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব শুক্রবার পাকিস্তান সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করে ‘পারস্পরিক স্বার্থের বিষয়, আঞ্চলিক নিরাপত্তা, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যবস্থা’ নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বলেছে, ‘উভয় পক্ষই প্রতিরক্ষা, প্রশিক্ষণ এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে সহযোগিতার পথ অনুসন্ধান চালিয়ে যেতে সম্মত হয়েছে। সেনাপ্রধান পুনরাবৃত্তি করে বলেন যে, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। সেইসঙ্গে দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সমর্থন করবে।’

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘খুবই শক্তিশালী’ বলে উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘এ সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার ইচ্ছা রয়েছে যুক্তরাজ্যের। দুই দেশেরই আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আগ্রহ আছে। তবে আমরা তালেবানকে তাদের কাজের মাধ্যমে মূল্যায়ন করব, মুখের কথায় নয়।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য