,

বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল তুরস্ক

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তুরস্ক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির ঢাকা দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা তুরস্ক যেতে চায় তাঁদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। টার্কিশ এয়ারলাইনস অন্যান্য যে উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো তুরস্ক যায় তার মাধ্যমে বাংলাদেশ থেকে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। তবে যাত্রীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করিয়ে করোনা নেগেটিভ সনদ জমা দিতে হবে।

বাংলাদেশে থেকে যাত্রীরা যারা টিকা তুরস্কের ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সিনোভ্যাক, বায়োটেক, অ্যাস্ট্র্যাজেনেকা, মডার্না, সিনোফার্মের ২ ডোজ টিকা নিয়েছেন বা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা নিয়েছেন এবং টিকা নেওয়া সময় ১৪ দিন পার হয়েছে তাঁদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন পরবে না। ১২ বছরের নিচের যাত্রীদের পিসিআর পরীক্ষা বা টিকার সনদ প্রয়োজন হবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য