,

বাহুবলীর নায়িকা এবার হিনা খান

news-image

বিনোদন ডেস্ক : হিনা খান বলিউডের অভিনেত্রী। টেলিভিশনে জনপ্রিয়তা পেয়ে তিনি সিনেমায় আসেন। তিনি স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’-তে অক্ষরা এবং ‘কসৌটি জিন্দাগি কায়’ সিরিয়ালে কমলিকা চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন।

এরপর বিক্রম ভাটের পরিচালনায় সিড মক্কারের বিপরীতে ‘হ্যাকড’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হন।

বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, হিনা খান এবার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি হয়ে আসতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণী চলচ্চিত্রেও আত্মপ্রকাশ ঘটবে হিনার।

প্রভাসের সঙ্গে ‘বৃন্দাবন’ সিনেমায় কাজ করবেন হিনা। প্রতিবেদনটি তার সমস্ত ভক্তদের জন্য একটি চমক হিসাবে আসলেও দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে অভিনেত্রীকে দেখার বিষয়টি এখনো অফিশিয়ালি জানা যায়নি।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভাস অভিনীত ‘রাধা শ্যাম’ ছবির আরেকটি পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ আলোড়ন তুলছে। সিনেমাটি আগামী বছর মকর সংক্রান্তিতে ভারতব্যাপী বেশ কয়েকটি ভাষায় একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য