মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দেড় কোটি মানুষের ভরসা একজন ডুবুরিকে ঘিরে

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর বিভাগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি সংকট ও উদ্ধার অভিযানে তৎপরতার অভাবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বাড়ছে বলে মনে করছে সচেতন মহল। এর কারণ হিসাবে তারা বলছে, বিভাগের দেড় কোটি মানুষের ভরসা একজন ডুবুরি। তাকে ঘিরে চলছে উদ্ধার কাজ। এর আগে রংপুর বিভাগের আট জেলার জন্য মাত্র দুজন ডুবুরি ছিল।সম্প্রতি দিনাজপুরে এক যুবককে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মতিন নামে এক ডুবুরির মারা যান।

সচেতন মহলসহ সংশ্লিষ্টরা বলছে, রংপুর বিভাগের বুক চিরে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঘাঘট, দুধকুমার, যমুনেশ্বরী, করতোয়াসহ নাম জানা ও অজানা অসংখ্য ছোট বড় নদ-নদী প্রবাহিত। এসব নদ-নদীসহ পুকুর ও খালবিলের পানিতে ডুবে প্রতিবছরই মানুষ মারা গেছে। লম্বা হচ্ছে মৃত্যুর তালিকা। তাই জরুরি ভিত্তিতে ডুবুরির সংখ্যা বাড়ানো প্রয়োজন।রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগে এ বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত গড়ে প্রতিমাসে ৩০ থেকে ৩৫টি পানিতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটে। এসব ঘটনায় উদ্ধার কার্যক্রম চালায় রংপুর ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি।

কিন্তু গত শনিবার দিনাজপুরের কাহারোলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে আব্দুল মতিন নামের এক ডুবুরির মৃত্যু হওয়াতে এখন একজনকে দিয়ে উদ্ধার কার্যক্রম চলছে। নিহত মতিন বিগত ৬ বছর ধরে রংপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আজিজুল ইসলাম জানান, গত পাঁচ মাসে বিভাগের আট জেলা থেকে দেড়শ লাশ উদ্ধার করা হয়েছে। যাদের বেশী সংখ্যক পানিতে পড়ে মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, বিভাগে পানিতে পড়াদের উদ্ধার কাজের জন্য আগে দুইজন ডুবুরি ছিলেন। কিন্তু আব্দুল মতিনের মৃত্যুর পর এখন পুরো বিভাগজুড়ে একজন ডুবুরি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে আরেকজন ডুবুরিকে বদলি করে আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা