বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : এয়ার বাবল চুক্তির আওতায় আগামীকাল ৫ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা রুটে এবং ৮ সেপ্টেম্বর ঢাকা-দিল্লি-ঢাকা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইটের সূচি ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে প্রতি রবি ও বুধবার বিমানের ফ্লাইট পরিচালনা হবে।

গতকাল রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে বেবিচক। ফলে দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হচ্ছে বলে ওই নির্দেশনায় বলা হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল