,

তিন ভাগ্নের পা ভাঙার হুমকি কাদের মির্জার

news-image

নোয়াখালীপ্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদেরের অনুসারী তিন ভাগ্নের ‘পা ভেঙে’ দিতে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

তারা হলেন—মাহবুবুর রশীদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, সালেকীন রিমন। সম্পর্কে এ তিনজন কাদের মির্জারও ভাগ্নে। তবে তারা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ঘনিষ্ঠ এবং ওবায়দুল কাদেরের অনুসারী বলে পরিচিত।

একইসঙ্গে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. রবিউল হককে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মেয়র কাদের মির্জা। ডিবির ওই কর্মকর্তাকে কোম্পানীগঞ্জে কোথাও পাওয়া গেলে তার মাথা চৌচির করে (ফাটিয়ে) দিতে নির্দেশও দিয়েছেন তিনি।

এছাড়া তার আর কোনো অনুসারীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করলে ঝাড়ু ও লাঠি মিছিল কর্মসূচি করার হুশিয়ারি দেন কাদের মির্জা।

কাদের মির্জার অনুসারী নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌর মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই সভায় এসব হুমকি-ধামকি দেন তিনি।

প্রতিবাদ সভা শেষে মেয়র কাদের মির্জার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বসুরহাট বাজার প্রদক্ষিণ করে।

এদিন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় নিজে বেশ কয়েকটি স্লোগান দেন কাদের মির্জা। তার মধ্যে অন্যতম ছিল, ‘রবিউলের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘রবিউলের চামড়া তুলে নেব আমরা’, ‘আন্দোলনের শেষ পথ, অস্ত্রহাতে রাজপথ’।

জানতে চাইলে ডিবির পরিদর্শক মো. রবিউল হক জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। তাই এ নিয়ে আর কিছু বলার নেই।’

তবে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ৩ নম্বর ওয়ার্ড থেকে কাদের মির্জার অনুসারী নাজিম উদ্দিন বাদলকে (৪২) গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ ১০টির বেশি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য