,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মারা গেলেন স্কুল শিক্ষিকা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাহমিনা আক্তার ডলি (২৯) নামে এক সহকারী শিক্ষিকা মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাহমিনা আক্তার ডলি সদর ইউনিয়নরে মো. খোরশেদ আলমের মেয়ে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাহমিনা আক্তার ডলি দুই ছেলের জননী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট সন্তানসম্ভবা অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তাহমিনা আক্তার ডলি। সেখানে তিনি পুত্র সন্তানের মা হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ১১ আগস্ট ওই হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার করলে করোনা পজিটিভ জানতে পারেন।
নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই শিক্ষিকা মারা গেছেন। কিছুদিন আগে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তিনি করোনা ছাড়াও স্ট্রোক করেছিলেন শুনেছি। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য