,

বিয়ের পিঁড়িতে ন্যানসি

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। পাত্র গীতিকার মহসীন মেহেদী। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহ দুয়েক আগে হয়েছিল বাগদান। এরপর আগস্টের শেষ সপ্তাহে হলো বিয়ে। তবে এ গায়িকা বিয়ের তারিখ জানাতে অপারগতা প্রকাশ করেন।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা জানান, একেবারেই ঘরোয়া ও ছোট পরিসরে শুভকাজটি হয়েছে। তিনি বলেন, ‘শোকের মাসে বিয়ে করার প্ল্যান ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তাঁর বাসায় অনাড়ম্বরে বিয়ে করলাম আমরা। বিয়েতে খুব বেশি অতিথির উপস্থিতিও ছিল না। শিগগিরই নতুন বাসায় উঠব।’

বধুবেশে ন্যানসি

জানা যায়, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ও বন্ধুত্ব। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

ন্যানসি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে ধুমধাম করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনার আছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য