,

অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভাবনা

news-image

বিনোদন প্রতিবেদক : দুঃসময় যাচ্ছিল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। কেন যেনো হতাশ হয়ে পড়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় ছেড়ে দেওয়ার। অনেক বছর ধরে তিনি অভিনয় করছেন টিভি নাটক ও চলচ্চিত্রে। দুই মাধ্যমেই ভালো অবস্থান তৈরি হয়েছে এত দিনে। কিন্তু ক্যারিয়ার নিয়ে, কাজের মান নিয়ে সন্তুষ্ট ছিলেন না ভাবনা। সেই আঁচ পাওয়া যায় গত সপ্তাহে। ফেসবুকে এক স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘আমার বোধ হয় অভিনয় ছেড়ে দেওয়া উচিত।’

সহকর্মীদের অনেকেই তখন ভাবনাকে সান্ত্বনা দিলেও তিনি খুঁজছিলেন অন্য কিছু। চেষ্টা করছিলেন নিজেকে খুঁজে পাওয়ার। প্রতি রাতে কাঁদতেন। নিজের কাজ আর পারিপার্শ্বিক নানা পরিস্থিতি তাঁকে অস্থির করে তুলত। তবে ভাবনা নিজের চেষ্টায় সেই ভয়ংকর দিনগুলো কাটিয়ে উঠতে পেরেছেন।

নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের একটি অভিনয় কর্মশালা তাঁকে আশার আলো দেখিয়েছে। গত ২৪ থেকে ৩০ আগস্ট ওই কর্মশালায় অংশ নেন তিনি। ভাবনা বলেন, ‘অভিনয়কে আমি প্রচণ্ড ভালোবাসি। প্রতিদিনই চেষ্টা করি ভালো অভিনেত্রী হওয়ার। কিন্তু খুব মনমরা ছিলাম, উপলব্ধি করছিলাম, নিজের মাঝে অভিনয়ের শক্তিটাই পাচ্ছি না। একটা উপলক্ষ খুঁজছিলাম এই হতাশা থেকে বেরিয়ে আসার। সৈয়দ জামিল আহমেদের অভিনয় কর্মশালায় যুক্ত হলাম। জীবনের অসাধারণ সাতটি দিন পার করেছি ওই কর্মশালায়। ওই সাত দিনে আমি নিজেকে ফিরে পেয়েছি। প্রাণশক্তি পেয়েছি। কাজের অনুপ্রেরণা এসেছে।’

ভাবনা এখন জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। দীর্ঘদিন ধরে অভিনয় করলেও অভিনয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল না তাঁর। ভাবনা বলেন, ‘আমি কখনো কোনো অভিনয় স্কুল, কর্মশালা, থিয়েটারে ক্লাস করিনি। জামিল আহমেদ আমার প্রথম অভিনয়ের শিক্ষক।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য