,

আরও দুই মন্ত্রণালয় চাইলেন রিজভী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন করে দুই মন্ত্রণালয় করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি আরও দুই মন্ত্রণালয় চেয়ে বলেন, নতুন দুইটির একটি হলো ষড়যন্ত্রমূলক মন্ত্রণালয় আরেকটা মিথ্যা বিষয়ক মন্ত্রণালয়।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, ‘আপনি ওবায়দুল কাদেরের কথা শুনবেন প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে, বিরাট ষড়যন্ত্র। আবার প্রধানমন্ত্রীও দুই দিন পর বলছেন ষড়যন্ত্রের কথা। ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে হবে কেন? আপনারাই তো জোর করে ক্ষমতা দখল করে আছেন, জনগণকে প্রতারিত করেছেন। আপনরাই তো ষড়যন্ত্রকারী।’

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও উপদেষ্টা ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য