,

পেটে হ্যান্ডেল ঢুকে যাওয়া শিশু ঐশীকে বাঁচানো গেলো না

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে স্কেটিং করার সময় স্টিলের হ্যান্ডেল পেটে ঢুকে আহত ঐশি (১২) নামের শিশুটি মারা গেছে।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালেই শিশুটির মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি স্কেটিং করতে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঐশীর মা সোনিয়া আক্তার জানান, বাসায় স্কেটার নিয়ে খেলার সময় লম্বা স্টিলের হ্যান্ডেল ভেঙে মেয়ের পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর মোহাম্মদপুরের ফায়ার সার্ভিসের লিডার মো. কামাল হোসেন দ্রুত বাসায় এসে অ্যাম্বুলেন্সে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের পর সে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য