,

যৌথভাবে সিভিএফ-কপ২৬ অনুষ্ঠান আয়োজন করতে চায় বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : কপ২৬-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশসহ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে আসন্ন কপ২৬-এর পাশাপাশি সিভিএফ-কপ২৬ অনুষ্ঠান যৌথভাবে আয়োজনের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার লন্ডনের ৯ ডাউনিং স্ট্রিটে কপ২৬-এর প্রেসিডেন্ট অলোক শর্মার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকালে ড. মোমেন এই প্রস্তাব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী নভেম্বরের শুরুতে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ২৬ কে লক্ষ্য করে যৌথ অনুষ্ঠান আয়োজন সম্পর্কে আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জলবায়ু ভালনারেবল ফোরামে (সিভিএফ) বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

ড. মোমেন বিশেষ করে সবুজ প্রযুক্তি হস্তান্তর, সবুজ বিনিয়োগ বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও নদীভাঙন থেকে লোকজনকে রক্ষা করার জন্য বেড়িবাঁধ নির্মাণের মতো জলবায়ু প্রশমন প্রকল্পকে সহায়তা করার ক্ষেত্রেও যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক জলবায়ু সম্পর্ক সম্প্রসারণের প্রস্তাব করেন।

গত জুন মাসে বাংলাদেশ সফরের জন্য কপ২৬ সভাপতিকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং প্রতিনিধি দলের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরা আলোচনায় অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য