,

করোনায় আরও ৭০ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে, যা ৭৭ দিনে সর্বনিম্ন। এর আগে ১৯ জুন এরচেয়ে কম ৬৭ জনের মৃত্যু হয়েছিলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন। এনিয়ে মোট ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৪৩৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ২১ হাজার ১০২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৩২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৮৫৯, ময়মনসিংহে ১০৯, চট্টগ্রামে ৪৫৮, রাজশাহীতে ২২২, রংপুরে ১৩৪, খুলনায় ১৮৮, বরিশালে ৮৬, সিলেটে ১১১ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৭০ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ২৪, খুলনায় ১২, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৪, বরিশালে ৪, সিলেটে ৮, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ০ জন মারা গেছেন।এ পর্যন্ত মোট মারা যাওয়ার মধ্যে পুরুষ ১৭ হাজার ১১৮ জন এবং নারী ৯ হাজার ৩১৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২০ জনের। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

প্রসঙ্গত, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য