রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি থেকে ২৯ জন গবেষক পেল পিএইচ ডি ডিগ্রি

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর বিভিন্ন বিভাগ থেকে সম্প্রতি ২৯জন গবেষক পিএইচ ডি এবং ১৩ জন এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন, বাংলা বিভাগের অধীনে মোহাম্মদ আবুল হোসেন, সাবিনা ইয়াসমিন, সংস্কৃত বিভাগের অধীনে কালিদাস ভক্ত, ইতিহাস বিভাগের অধীনে এস এম রেজাউল করিম, দর্শন বিভাগের অধীনে এস এম হুমায়ুন কবীর।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে ফাতেমা মারজান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মো. নুরুল আমিন, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে জেনিফার জাহান, মার্কেটিং বিভাগের অধীনে মোহাম্মদ সাঈদ আলম, লোক প্রশাসন বিভাগের অধীনে গেইলান পিয়ারী তারান্নুম দানা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে জান্নাতুল ফেরদৌস।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধীনে নাজনীন নাহার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে মাফরুহা নাজনীন, মাহফুজা আক্তার, সুজয় কুমার ভাজন, তানিয়া সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে সালমা ফ্লোরা, নাহিদ সুলতানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে রুমানা সুলতানা তাম্মি, রোকসানা ইয়াছমিন, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে অভিনু কিবরিয়া ইসলাম।

ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে ফাতেমা-তুজ-জোহুরা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে কাজী মো. বরকত আলী, মো. মাহবুবুর রহমান, ভূতত্ত্ব বিভাগের অধীনে মুহাম্মদ আমিরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে দিলরুবা সুলতানা, খন্দকার আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে সুতপা ভট্টাচার্য্য এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে আব্দুল্লাহ আল মামুন।

এম.ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন, আরবী বিভাগের অধীনে মো. আবুল কাসেম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে শফিউল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধীনে আরিজুন নাহার।

ম্যানেজমেন্ট বিভাগের অধীনে সূচনা আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে গুল-ই-জান্নাত, তানজিনা আফরোজ, আররাহমা বিনতে আকরাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীনে খালিদ বিন ইসমত বিপ্লব।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে শরীফা হক, মৎস্য বিজ্ঞান বিভাগের অধীনে মো. রেজাউল ইসলাম। এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে মীর আয়েশা আক্তার এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে মেহেরুন নেসা।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু