,

নির্মাণের ২২ দিনের মধ্যেই ভেঙে গেল কালভার্ট

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার উপশহরের ৭ নং ব্লকে পাওয়ার হাউজের সামনে জাতীয় গৃহায়ন ডিভিশনের অধীনে কালভার্ট তৈরির ২২ দিনের মাথায় ঢালাই ভেঙে পড়েছে।

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টের মাঝখানের ঢালাই ধ্বসে পড়েছে। গত মধ্যরাতে মালবাহী ১০ চাকার একটি লোড করা ট্রাক কালভার্টের ওপর দিয়ে গেলে মাঝখানের ঢালাই ধসে পড়ে যায়।

এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোরর্শেদ মাহমুদ জানান, ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে কাজটি করা হয়। কালভার্টটির সাটারিং ২৮ দিন পর্যন্ত রাখতে হয়। ঠিকাদার আমাদের না জানিয়ে সাটারিংগুলো খুলে ফেলেছে। জনবল সঙ্কটের কারণে আমরাও মনিটরিং করতে পারিনি।

ঠিকাদার রবিউল ইসলামের কাছে মুটোফোনে জানতে চাইলে তিনি জানান, সাটারিংয়ের কাঠগুলো চুরি হয়ে গেছে। ভারি যানবাহন চলাচলের কারণে কালভার্টটি ভেঙে গেছে।

তবে স্থানীয় বাসিন্দারা জানায়, এই ঠিকাদার প্রথম থেকে কাজটি ভালোভাবে করেনি। পুরনো রোড দিয়ে কাজটি করতে চেয়েছিল। আমরা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার মোরশেদ আলমকে বিষয়টি জানালে তিনি এসে পুরনো রোড বাদ দিয়ে নতুন রোড দিয়ে নির্মাণ করাতে ঠিকাদারকে বাধ্য করায়। সাটারিংয়ের কাঠ চুরি হয়নি। ঠিকাদারের শ্রমিকরাই এসে খুলে নিয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য