,

তালেবানের সঙ্গে সম্পর্ক গড়া দরকার: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সঙ্গে সম্পর্ক গড়া প্রয়োজন, তবে তাদের গঠিত নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই যুক্তরাজ্যের। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব কাতারের রাজধানী দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। খবর রয়টার্সের।

রাব জানান, আফগানিস্তান ভবিষ্যতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেবে না, মানবিক সংকট প্রতিরোধ করবে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে এবং অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবানের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি অটল রয়েছে। আমাদের শুধু নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হচ্ছে অবশিষ্ট ব্রিটিশ নাগরিক এবং সেসব আফগান যারা যুক্তরাজ্যের জন্য কাজ করেছেন ও যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, তাদের নিরাপদ প্রবেশপথ নিশ্চিত করা। এসব লোককে তৃতীয় দেশের মাধ্যমে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান এ নেতা।

তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ব্রিটিশ দূতাবাস সরিয়ে দোহায় নিয়ে গেছে যুক্তরাজ্য। সেখান থেকেই আফগান শরণার্থীসহ আঞ্চলিক ইস্যুগুলো দেখভাল করছে ব্রিটিশ সরকার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য