বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে এক দিনে আরও ৮৮ জনের মৃত্যু

news-image

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৬২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৮৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৪ জন এবং পুরুষ ৫৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩০ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল