রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : সন্তান জন্ম দেয়া নারীর জন্য গর্বের। সেই গর্বে আপ্লুত কলকাতার সিনেমার নায়িকা ও সাংসদ নুসরাত জাহানও। তবে সন্তানের বাবার পরিচয় নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। অবশ্য এসব কেয়ার করছেন না নুসরাত। তিনি দিব্যি সন্তানকে বুকে আগলে উপভোগ করছেন মাতৃত্বের সবটুকু স্বাদ।

তবে তিনি হয়তো ধীরে ধীরে হয়তো সদ্যোজাতর বাবার পরিচয় প্রকাশ্যে আনতে চাইছেন। সাম্প্রতিক পোস্টে তারই ইঙ্গিত স্পষ্ট। মা হওয়ার পর নতুন ছবি পোস্ট করলেন সাংসদ-অভিনেত্রী। চোখে নেই কাজল, চুল এলোমেলো। মাতৃত্বের আনন্দ মাখা তার মুখে।

ছবির ক্যাপশনে লেখা, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনো না।’ হ্যাশট্যাগে লেখা, ‘নতুন ভূমিকা’ ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’।

তারই নীচে চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করলেন সন্তানের বাবার কথা। লিখলেন, ‘ড্যাডি’।

হ্যাশট্যাগে ‘মাম্মি’ লেখার পর তার তলায় ‘ড্যাডি’ লেখা দেখেই স্পষ্ট যে তিনি সন্তানের বাবার কথাই বললেন। কিন্তু নাম উল্লেখ করলেন না। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে হাসপাতাল থেকে বাড়ি ফেরা, সন্তানকে কোলে নিয়ে গাড়িতে ওঠা- প্রতিটা মুহূর্তে নুসরাতের সঙ্গে যশকে দেখা গেছে। তাতে সবাই অনুমান করছেন যশই নুসরাতের ছেলের বাবা।

বৃহস্পতিবারই আরও একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজের নতুন ভূমিকার ছবি তুলে ধরে জানিয়েছেন, অনিদ্রার সূচনা হয়েছে।

সন্তানের জন্য ঘুম উড়েছে। কিন্তু তাও মুখে হাসি। সন্তানের জন্য রাত জেগে থাকার আনন্দ উপভোগ করছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু