শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

news-image

নিউজ প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এরইমধ্যে আমি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশনার কথা জানিয়ে আরও বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে করোনা টিকার কোনো সমস্যা নেই। আমরা যেখান থেকেই পারি কিনে আনছি।’

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসেদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি একেকটা স্কুল-কলেজে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সবাইকে যেন টিকা দেওয়া হয়, সে ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন সংস্থা ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা কাজ করে যাচ্ছে শুধু তাদের না, তাদের বাড়ির কাজের লোকজন, তাদের পরিবারের ড্রাইভারসহ অন্য সবাই যেন টিকার পায়, সে ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলো মেনে আমাদের স্কুলের ছেলেমেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজারের টিকা এরইমধ্যে দেশে এসে পৌঁছাচ্ছে। আরো পৌঁছাবে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘আরো অর্ডার দেওয়ার জন্য (ফাইজারের টিকা) আমরা চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া অন্যান্য টিকাও আসছে। এজন্য টাকাও পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা এরইমধ্যে প্রায় ৬ কোটি টাকা দিয়ে দিয়েছি। টিকা পর্যায়ক্রমে আসতে থাকবে। এগুলো রাখার পরিকল্পনা এবং ব্যবস্থাপনা আমাদের নিতে হচ্ছে। এগুলো আমরা করে যাচ্ছি ।’

তিনি বলেন, ‘কিন্তু দেখা যাচ্ছে যে, টিকা দেওয়ার পরও অনেকেই আবার করোনায় আক্রান্ত হয়। কিন্তু সেটা সেরকম মারাত্মক হয় না। সেজন্য সবাইকে আমি অনুরোধ করবো, একটু সাবধানে থাকার জন্য।’

বিশেষত যারা বিভিন্ন রোগ যেমন- হার্ট, কিডনি, ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত, তাদের সাবধানে থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে আমরা যে ধরনের ব্যবস্থা নিয়েছি, অনেক উন্নত দেশও তা নিতে পারেনি। আমাদের প্রচেষ্টা রয়েছে এবং আমরা শুরু থেকেই সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। তবে নিজেদেরও সজাগ থাকতে হবে। নিজেকে সুরক্ষিত রাখা, নিজে সাবধানে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি সবাইকে দৃষ্টি দিতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি